শ্বেত রক্তের কসমিক নৃত্য
— আজিজুল হাকিম
তারপর নিক্ষিপ্ত ওম তুষার
নরম কুয়াশার মতো ছিটকে যায় দিগ্বিদিকে
শীতলতার সন্ধানে,
জমাট বাঁধার নেশায়।
এক গতিময় বীর্যস্খলন —
অগুণিত শ্বেত রক্তের কম্পন
ছুটে বেড়ায় পাগলের মতো
অসীমের শ্বাসে,অনন্ত গর্ভে।
মহুল মাধুরী! তুমি, আমি
আরও হয়তো অন্য কেউ
লাটিম-গতিতে ঘুরপাক খাই
অনন্ত শূন্যতায়।
কিসের নেশায়?
কার ইশারায়?
