i অদ্ভুত জীবন/ইসরাইল সেখ

অদ্ভুত জীবন/ইসরাইল সেখ

 

অদ্ভুত জীবন 

     ইসরাইল সেখ 


মনে হচ্ছে সময়টা যেন ক্যালেন্ডারে পাতায় বয়ে যায়,
হৃদয়টা আজও দাঁড়িয়ে আছে কন্যাকুমারিকার অশান্ত তটে। 

অনেকদিন পর দেখলাম তাকে,
শেষ দেখা ইন্দিরা কোল এর কাছে!
চোখে চোখ পড়তেই
ম্লান হেসে বলল, ভাল নেই! 
কি অদ্ভুত ব্যাপার!
মিথ্যার ছাপ আজও লেগে আছে ওর চোখে।

আমিও হেঁসেছিলাম—
কিন্তু দু'জনেই জানতাম,
সেই হাসির আড়ালে
লুকিয়ে আছে এক অসমাপ্ত গল্পের প্লট।
 
আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছিল, 
তার ভাল না থাকার কারণ গুলি;
কিন্তু কন্যাকুমারিকায় দাঁড়িয়ে
তার বলা কথা আজও আমি ভুলিনি। 
তাই বিদায় বেলায় শুধু এইটুকু বললাম, 
ভাল থেকো। 

Post a Comment

Previous Post Next Post