আফিম বাঁশিতে কুকুরের খেলা
— আজিজুল হাকিম
আফিম বাঁশিতে বাজে প্রলয়ের সুর,
সে আফিম সুরে
ভয়ানক অন্ধ ঘোরে
জপে যায় মালা
বর্তমান আর ভবিষ্যত।
সেই সুরে নেচে ওঠে
সাক্ষরতার ফুল,
জ্ঞানবৃক্ষগুলো হেলে পড়ে—
কেন তারা এত বেসামাল?
আলোকিত নক্ষত্ররা
ধর্মের আফিম টলমল,
বাগানভরা আলোরাও
অন্ধকার কোমায় ডুবে যায়।
ডিগ্রিধারী শিল্পীরা
এঁকে চলে অন্ধ পথের মানচিত্র,
বিবেককে বন্ধক রেখে
উন্নতির নামে বিক্রি হয় শূন্যতা।
এ দেশে—
কুকুর-খেলায় মেতে ওঠে মানুষ,
আর আফিম বাঁশিই
তাদের একমাত্র হাতিয়ার।
তুমি তবে কার কাছে চাইবে আলো?
কে দেবে বিবেকের চাবি?
কে গাইবে মানবতার গান
এই বধির সময়ের রাস্তায়?
কোন শিল্পী গড়বে সেতু
ভাঙা কূলের নদীর উপর—
নাকি সব সেতুই ডুবে গেছে
নেশার অন্ধ স্রোতে?
****
রচনা: ০২/০৫/২৬
x
— আজিজুল হাকিম
আফিম বাঁশিতে বাজে প্রলয়ের সুর,
সে আফিম সুরে
ভয়ানক অন্ধ ঘোরে
জপে যায় মালা
বর্তমান আর ভবিষ্যত।
সেই সুরে নেচে ওঠে
সাক্ষরতার ফুল,
জ্ঞানবৃক্ষগুলো হেলে পড়ে—
কেন তারা এত বেসামাল?
আলোকিত নক্ষত্ররা
ধর্মের আফিম টলমল,
বাগানভরা আলোরাও
অন্ধকার কোমায় ডুবে যায়।
ডিগ্রিধারী শিল্পীরা
এঁকে চলে অন্ধ পথের মানচিত্র,
বিবেককে বন্ধক রেখে
উন্নতির নামে বিক্রি হয় শূন্যতা।
এ দেশে—
কুকুর-খেলায় মেতে ওঠে মানুষ,
আর আফিম বাঁশিই
তাদের একমাত্র হাতিয়ার।
তুমি তবে কার কাছে চাইবে আলো?
কে দেবে বিবেকের চাবি?
কে গাইবে মানবতার গান
এই বধির সময়ের রাস্তায়?
কোন শিল্পী গড়বে সেতু
ভাঙা কূলের নদীর উপর—
নাকি সব সেতুই ডুবে গেছে
নেশার অন্ধ স্রোতে?
****
রচনা: ০২/০৫/২৬
x
