উত্তপ্ত মরুভূমিতে উঠেছে ঝড়
উড়ছে বালুকণা ঝড়ের দাপটে।
উড়ে যাই, কিন্তু কোন দিকে ?
আগুনের হাজারও লকলকে জিভ
পুড়ছে মরু,
উড়ছে বালু
দিগন্ত বলয় জুড়ে।
সূর্যের মতো দেখলেই তো সূর্য নয়—
সে এক জাহান্নামী ধ্বংসলীলা।
পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার
শপথ নিয়েছে সে।
যেন সূর্য নয়, ভয়াবহতার এক বাহু ,
কাঁপছে পৃথিবী তার তাপে
জ্বলন্ত অগ্নিরাশে।
হৃদয়ের দেয়ালে অগুণিত ছবি
সাদা ফুলের মোড়া
রংহীন মাটিতে নিত্য আনাগোনা।
জ্যোৎস্না মাখা রঙ্গিন স্বপ্ন
স্মৃতিরা কুয়াশা মাখছে।
Tags:
সাহিত্য-কবিতা
