i কবিতা: অসম্প্রীতি অশুভ/চারুন রথিক

কবিতা: অসম্প্রীতি অশুভ/চারুন রথিক

 

অসম্প্রীতি অশুভ

   — চারুন রথিক

স্বর্গীয় স্বপ্নের অভুক্ত হাঙ্গরগুলিকে
ছেড়ে দেওয়া হয়েছে
রক্তের নদীতে
মানবতার রেশম মানচিত্রে
তাদের নখের ছাপগুলি
কালশিটে হয়ে জেগে আছে সারারাত
সারাদিন।
মাথার খুলির ভেতর
ভাঙা গ্রামোফোনে
অবিরত বেজে চলেছে
আমাদের শেষ বিকেলের
ভুল রেকর্ড।
তাই সবাই বলুন,
সম্প্রীতি স্বাগতম
স্বাগতম
এবং
স্বগতম।


Post a Comment

Previous Post Next Post