— আবদুস সালাম
সীমানা দখলের পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধ
যুদ্ধ শেষের কাহিনী বড্ডো করুণ
বিপ্লবী- সিংহদের হাতে পায়ে বেড়ি
ছলছল চোখে নতজানু
মা-বোনেদের নীরব চোখে বুকফাটা আর্তি
বেইজ্জতের বিজয় উল্লাস
সজল কান্না ধূসর মরুভূমি
সুখের ভিতর অসুখের আস্ফালন
আলোর ভিতর অন্ধকার
বন্ধুর সাথে শত্রুর অমলিন জীবনবাদী নষ্টালজীয়া
স্নেহপ্রবণ উত্তরাধিকার মিলে যায় আত্মজৈবনিক মেকি জৌলুসে
ফসিল বীক্ষণে উঠে আসে প্রাচীন সভ্যতার শুনসান দুপুর
অবলা নারীর কপালে আঁকা হয় প্রতিশোধের আগুনে ঝলসে যাওয়া হাহাকার