i আজও আমি ধর্ম মাখি / আজিজুল হাকিম

আজও আমি ধর্ম মাখি / আজিজুল হাকিম


আজও আমি ধর্ম মাখি
   — আজিজুল হাকিম

আজও আমি ধর্ম মাখি
ধর্ম নিয়েই আঁকিবুকি।

আমার ধর্মে দেশটা রাঙাই
মাতাল হাটে আইন টাঙাই
প্রয়োজনে দাঙ্গা লাগাই —
ধর্মশালায় রক্ত খাঁটি।

আমার চোখে আগুন জ্বালাই
ধর্ম মাখি ভাতের থালায়
বিফ খাবে না মাটন খাবে
সে সব শাসন জারি রাখি।

স্লোগান উড়ে গোয়াল ঘরে।
গরু ভাবে, এ কি করে
দুগ্ধ থেকে সোনা ঝরে?
তবু ঘোষপাড়াতে কান্নাকাটি!

ইতিহাসের পাতা জুড়ে
মিথ্যে কথায় উঠছে ভরে —
হিংসা আর ঘৃণার মুকুল
কিশোর মনে মারছে উঁকি।

দেশের দেনা বাড়ছে বাড়ুক
ফালতু গরিব মরলে মরুক
অশিক্ষার-ই আঁধার নামুক
ভিক্ষা, ধর্ম শিল্প আঁকি।

ধর্ম মাতাল সুড়সুড়িতে
আমার কথায় উঠে বসে
আতঙ্ক আর লোভ দেখিয়ে
গাজনতলায় বাজাই বাঁশি।

রচনা: ১৯/০৫/২০২৬

2 Comments

  1. সময়োপযোগী ও বলিষ্ঠ উচ্চারণ।

    ReplyDelete
    Replies
    1. হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ অনিঃশেষ।

      Delete
Previous Post Next Post