i অদৃশ্য ফরহাদের শিরীন পৃথিবী / আজিজুল হাকিম

অদৃশ্য ফরহাদের শিরীন পৃথিবী / আজিজুল হাকিম

অদৃশ্য ফরহাদের শিরীন পৃথিবী
— আজিজুল হাকিম 

তবুও তো আমি ছিলাম
না থাকার অন্ধকারে —
অনস্তিত্বের মাঝে 
অস্তিত্বের নিয়তিতে। 

বিশ্বের ধুলোবালিতে
আর তাদের ঘামে
আমি গলে যাই
মহাশূন্যের বুকে—
যেখানে জন্ম আর মৃত্যু
একই শব্দের আলাদা আলাদা সুর।

সৃষ্টির ক্যানভাসে 
সময়ের চাবুকের কষাঘাত 
অদৃশ্য ফরহাদের শৈল্পিক হাতে 
হাঁতুড়ি আর ছেনি 
ভেঙে ফ্যালে আর গড়ে তোলে 
শিরীন পৃথিবী।

খুলে যায় সব দ্বার —

আলো ফোটে,
আলো ফোটতেই থাকে 
শুরু হয় রোমাঞ্চকর আদিম সকাল। 

কিন্তু আলো ফোটারও অনেক আগে 
আমি ছিলাম 
আজও আছি — 
এক কম্পিত শিহরণ।
মহুলমাধুরী! 
তুমিও তো ছিলে;
ছিলে না কি,
সেই ধুলোতে আমার সাথে মাখামাখি?
রচনা: ১৭/০১/২০২৬

Post a Comment

Previous Post Next Post