i একটি দীর্ঘশ্বাস ও শকুন

একটি দীর্ঘশ্বাস ও শকুন

(অণুগল্প)

একটি দীর্ঘশ্বাস ও শকুন 

    — আজিজুল হাকিম 

      মোবাইলে শব্দ হতেই দীপক মেসেজটি ওপেন করল। মেসেজে লেখা আছে: যেসব ভোটাররা মারা গেছে তাদের ডেট সার্টিফিকেট সহ সাত নম্বর ফর্ম পূরণ করে আগামী কালকের মধ্যেই ব্লক অফিসে জমা দিতে হবে। মেসেজটি পড়ে সে একটি দীর্ঘশ্বাস ফেলল। সে সামনের দিকে তাকাল: ভাবল, এস.আই.আর.-এ ওর বুথে প্রচুর নাম বাদ গেছে। কিন্তু তাদের ভোট ফিরে আসার কোন খবর নেই। অথচ সে মাসের পর মাস এই মেসেজটির জন্য অপেক্ষা করছে।
      মাথার উপর দিয়ে একটি কাক চিৎকার করতে করতে মাঠের দিকে চলে গেল। সে আকাশের দিকে তাকালো। এক ঝাঁক শকুন ঘুরপাক খেতে খেতে ওকে অনুসরণ করছে। তাহলে কি কারও গরু মারা গেছে?

Post a Comment

Previous Post Next Post