লেখাপড়া করে যে
রাহুল পারভেজ
লেখা পড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে।
রসিক জনে কইরে নাদান
গাড়ি চাপা পড়ে সে !
ট্যাটাস ঢোকে আলমারিতে
শত-সহস্র বই।
সারি সারি গ্রন্থ-লাশে
ছোঁয়ার সময় কই!
নেংটি ইঁদুর আরশোলা আর
টিকটিকিদের বাস।
ঝাড়ু মারাও বিপজ্জনক
প্রাণ করে হাঁসফাঁস।
ঝাঁটাখানা ধরতে গেলেই
হ্যাঁচ্চোর ধাক্কায়!
দেহ পিঞ্জরায় কর্কট বর্ষে
ধূলোর পাখসাটায়!
আগে ছিল বেঢপ বাক্স
নাম ছিল তার বোকা!
ইয়া বড়া ছরত খানা
টেবিলে লাশ ঢাকা।
এখন ওসব বিধবাবত
দেখে না কেউ ছুঁয়ে!
অ্যান্ড্রয়েডের ছুমন্তরে
দুনিয়া গেছে নুয়ে।
যাচ্ছি ফিরে হুড়মুড়িয়ে
প্রাগৈতিহাসিক যুগে।
ছিটকে গিয়ে আদম-হাওয়া
দুইজনা দুই দিকে!
***
গাড়ি ঘোড়া চড়ে সে।
রসিক জনে কইরে নাদান
গাড়ি চাপা পড়ে সে !
ট্যাটাস ঢোকে আলমারিতে
শত-সহস্র বই।
সারি সারি গ্রন্থ-লাশে
ছোঁয়ার সময় কই!
নেংটি ইঁদুর আরশোলা আর
টিকটিকিদের বাস।
ঝাড়ু মারাও বিপজ্জনক
প্রাণ করে হাঁসফাঁস।
ঝাঁটাখানা ধরতে গেলেই
হ্যাঁচ্চোর ধাক্কায়!
দেহ পিঞ্জরায় কর্কট বর্ষে
ধূলোর পাখসাটায়!
আগে ছিল বেঢপ বাক্স
নাম ছিল তার বোকা!
ইয়া বড়া ছরত খানা
টেবিলে লাশ ঢাকা।
এখন ওসব বিধবাবত
দেখে না কেউ ছুঁয়ে!
অ্যান্ড্রয়েডের ছুমন্তরে
দুনিয়া গেছে নুয়ে।
যাচ্ছি ফিরে হুড়মুড়িয়ে
প্রাগৈতিহাসিক যুগে।
ছিটকে গিয়ে আদম-হাওয়া
দুইজনা দুই দিকে!
***
