i মহাজাগতিক ভ্রূণকথা

মহাজাগতিক ভ্রূণকথা

মহাজাগতিক ভ্রূণকথা

কলমে: আজিজুল হাকিম 

না ছিল অন্ধকার, না আলো,
কল্পনা যেখানে পথহারা পথিক
ঠিক সেখান থেকে শুরু হওয়া এক স্তব্ধ চরাচর —
মহাকালের ঘরে এক নিথর ঘুমন্ত প্রহর

কিছুই ছিল না, তবুও সব ছিল—
ছিল এক বিশালতা, অসীম, ধূসর এক শূন্যতা।

সেই নিস্তব্ধ বুকের গভীরে সুপ্ত এক প্রাণ—
অজ্ঞাত স্পন্দনে কম্পিত আদিম সঙ্গীত।

সে কে?

মহুল মাধুরী!
সে কি তুমি, সে কি আমি, না সে অন্য কেউ!

তখনও
সময়ের শুঁয়োপোকা পায়নি পাখনার গান
বস্তুনাম রচিত হয়নি অসীম খাতায়
আকাশের মাঠে বসেনি নক্ষত্রের উৎসব,
ছায়াপথের আঁচল অগাথা আলোর জরি।

অপেক্ষার সেই গভীর প্রহরে
অনন্তকালের সেই স্পন্দনে
ধীরেধীরে জাগছিল উষ্ণ এক ঢেউ,
গর্ভের মাঝে তরল জীবনের মতো গোপন ছিল
সৃষ্টির সংলাপ — মহাবিশ্বের বীজ

আচমকা-ই অনন্ত প্রহরের পর
ঘটে গেল জীবন-গর্ভের চিৎকার।
****

তারিখ: ০৯/০১/২০২৬

Post a Comment

Previous Post Next Post