সহধর্মিনী
বিশ্বজিৎ
মণ্ডল
পায়ের তলার
মাটি ক্রমে সরে সরে যাচ্ছে
সৃষ্টি হয়েছে
মস্ত বড় শূন্যতা
সেখানেও
কারা যেন বেঁচে আছে, তাদের আমি
অতন্দ্র
ছত্রাক বলে ডাকি
উড্ডয়ন
বলে তো আর কিছু হল না
নিস্তেজ
সাপের মত,
পড়ে থাকি দূষিত দ্রাক্ষাবনে
পাখির মত
উড়ে গেল প্রতিবেশীর দল...
আমি খেচর
নই,
এখানে ডানা মেলার দুরন্ত দুপুর পড়ে আছে
নেই আমার
সামর্থ্যের আয়োজন
পায়ের তলার
মাটি ক্রমশ সরে সরেই যাচ্ছে
চোখের সামনে
প্রতিভাত হচ্ছে, এক আশ্চর্য দ্বীপ
যেখানে আমার
পাখিনি স্ত্রী সামান্য উপার্জনে সাজাচ্ছে
দরিদ্রের
বৃন্দাবন
গুণীজনেরা
বলেন,
এভাবেও বাঁচা যায়
শুধু বৃক্ষের
পাশে ব্রততীর মত অনির্বাণ দীপ হাতে
একজন সহধর্মিনীর
সকাল দুপুর সন্ধ্যা চাই
Tags:
সাহিত্য-কবিতা
