— আজিজুল হাকিম
প্রাগৈতিহাসিক সুড়ঙ্গ পথ
একটা অপসৃয়মান ক্ষীণ আলোর রেখা
আমি আলোর ঠিকানায় এগিয়ে যাচ্ছি
সেখানেও একটা ট্রয়ের মাঠ,
দেবতাদের অন্যায্য ক্রুর খেলা,
হেলেনের যোনির ফালিতে উর্বর রক্তিম ছলনা
আর যবের শিষে সঞ্জীবনী হিন্দোল
পাশে একটা প্রবাহমান নদী
পথ বদলাচ্ছে অবিরত;
কিন্তু ধারা একটাই.....