নেবুলা জীবন
আজিজুল হাকিম
তারপর
নেবুলা জীবন,
ধূলোমেঘের দলমাদল ঘুরপাক
নিরাকার থেকে আকারে আসার
এক প্রচণ্ড উন্মাদনা।
অদৃশ্য
নিঠুর কামারের হাতুড়ি
ধূলোমেঘের দলমাদল ঘুরপাক
নিরাকার থেকে আকারে আসার
এক প্রচণ্ড উন্মাদনা।
আর ছেনির অবিরাম পিটুনিতে
চারপাশে আগুনের ফুলকি
ঝরে পড়ে।
এদিকে
সেই হাপরে
আমাকেও পুড়ানো হয়,
পিটানো হয়;
হয়তো জীবনের প্রথম শর্তই আগুন।
তখন তো
আমি অচেতন।
মহুল
মাধুরী,
তুমিও কি জ্বলে উঠনি
ধুলোবালির অচেতন সত্তায়,
পাপী রূপ হয়ে ওঠার এক উন্মত্ত তাড়নায়?
অদৃশ্য
সীমানা থেকে
যে অক্লান্ত শিল্পী
অনন্ত থেকে সীমানা
আর কল্পনা থেকে ভাস্কর্যের
ফাগুন সাজিয়ে ছিল
সে কে?
চারপাশে আগুনের ফুলকি
ঝরে পড়ে।
আমাকেও পুড়ানো হয়,
পিটানো হয়;
হয়তো জীবনের প্রথম শর্তই আগুন।
ধুলোবালির অচেতন সত্তায়,
পাপী রূপ হয়ে ওঠার এক উন্মত্ত তাড়নায়?
যে অক্লান্ত শিল্পী
অনন্ত থেকে সীমানা
আর কল্পনা থেকে ভাস্কর্যের
ফাগুন সাজিয়ে ছিল
সে কে?
***
রচনা:
১৯/০১/২০২৬
