গ্লাসের জলে সাঁতার কাটে
সাগরের জলে সেদ্ধ করে ডিম
ভয় পেয়োনা এখনো আকাশ আছে
আছে ডানা মেলা পাখি
আছে জোনাকিরা অন্ধকার ছায়ায়
আছে গোবরে পদ্মফুল
শিউলি তলায়
ভোর সাড়ে পাঁচটায় মিটিং করে
প্রেমিক প্রেমিকা
মিথ্যার বেসাতিমালা দেখলেও
ভোরের আলো মেঘে ঢাকা পড়লেও
ফিরে আসে জোছনার গন্ধ নিয়ে
তারা জানে
অসম্ভব বলে কিছু নেই
ঠিকানা পথ ধরে
এগিয়ে আসবে
ডানা মেলা পাখি।
Tags:
সাহিত্য-কবিতা
